1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

ঝিনাইগাতীতে সুজনের কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রত্যয়ে সুজন (সুশাসনের জন্য নাগরিক) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিটির উদ্যোগে কমিটি পুনর্গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার ফ্রেন্ডস ওয়ার্ল্ড ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান হালিমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মেহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সুজনের সাধারণ সম্পাদক শওকত আলী এবং জেলা সুজনের নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম।
সভায় সুজনের ঝিনাইগাতী উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা কমিটি পুনর্গঠন, আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচকরা বলেন, একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হলে জনগণকে সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এক্ষেত্রে সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় ঐক্যবদ্ধভাবে সুজনের আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে মেহেদী হাসান হালিমকে সভাপতি, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামে সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. আল আমিনকে সাধারণ সম্পাদক, মশিউর রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক, প্রাণ কুমার চিসামকে কোষাধ্যক্ষ এবং রেজাউল করিমকে নির্বাহী সদস্য করে এক বছর মেয়াদি ৩১সদস্যবিশিষ্ট ঝিনাইগাতী উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট