বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ডিইএব এর যুগ্ম আহ্বায়ক হ‌লেন শরীয়তপুরের মাহাবুবুর রহমান হিরু তালুকদার

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ডিইএব এর যুগ্ম আহ্বায়ক হ‌লেন শরীয়তপুরের মাহাবুবুর রহমান হিরু তালুকদার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-এর ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার তালুকদার বাড়ীর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হিরু তালুকদার । সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গঠিত নতুন আহ্বায়ক কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পেশাগত দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা।

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান হিরু তালুকদার বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি আদায়, চাকরিতে বৈষম্য দূর করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি আন্তরিকভাবে কাজ করব। ডিইএব সবসময় পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

ডিইএব ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের দাবিদাওয়া বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews