1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কবিতা / নানার বাড়ি / এম এম মিজান - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজধানীর উত্তরায়  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ।  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে। খোকসায় খাল খনন প্রকল্পে আগুন, লুটপাট-সন্ত্রাসীদের তাণ্ডব ! জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় ! মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতন প্রতিবাদে মাদ্রাসায় তালা দিলেন বিক্ষুব্ধ এলাকাবাসী  !‎ বাগমারায়   গোপন  রাজনীতির  প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল  সরকারের ভিজিএফের চাল পেয়ে দুস্থ পরিবারগুলো স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে ফজলুল হক মিলন। শেরপুরে পাহাড়ি ঢলের পূর্বাভাস ঝুঁকিতে সীমান্তবর্তী জনপদ ! স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে  অছি নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

কবিতা / নানার বাড়ি / এম এম মিজান

এম এম মিজান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নানার বাড়ি

এম এম মিজান

 

আয় ছেলেরা আয় মেয়েরা

নানা বাড়ি যাই।

নানির হাতের মজার মজার

পিঠাপুলি খাই।

 

নানার দেশে শীতের দিনে

পিঠা খাওয়ার ধুম।

সকাল সকাল পিঠার গন্ধে

ভাঙে সবার ঘুম।

 

হাসের মাংস চালের পিঠা,

খেতে খুবই মজা।

যেই খেয়েছে সেই হয়েছে,

অচীনপুরের রাজা।

 

বাজার থেকে নানা আনেন,

কত মজার খাবার।

বার্ষিক পরীক্ষা শেষ করে,

করবে তা সাবাড়।

 

মামা আনেন মুড়ি মুড়কি,

আনন্দ নিয়ে খাবে।

নানা বাড়ির মধুর স্মৃতি,

আর নাহি তা পাবে।

 

বার্ষিক পরীক্ষা শেষ করে,

চল সব নানার বাড়ি।

মামাতো – খালাতো ভাইবোনেরা,

আয় রে তাড়াতাড়ি।

 

মামার বাড়ি রসের হাড়ি,

রসের পায়েস স্বাদ।

আয়রে চলে সবাই মিলে,

ভাঙি খুশির বাঁধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট