শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

নার্গিস আক্তারের একগুচ্ছ কবিতা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

 

 

১. শহীদদের স্মরণ করি

সালাম বরকত জব্বার আরো
নাম না জানা অনেক শহীদ বীর
সন্তানদের রক্তের বিনিময়ে
পেয়েছি মুক্তি স্বাধীন এই বাংলাদেশ ।
এদের ঋণ শোধ হবেনা কোনদিন
অমর হয়ে থাকবে চিরদিন।
বাংলা আমার জন্মভূমি মাতৃভূমি
শহীদদের কি ভুলিতে পারি?

 

 

২।শহীদদের রক্তের ঋণ

একুশে ফেব্রুয়ারি এল
শহীদ উঠলো জেগে
স্মরণীয় এবং বরণীয় দিন
রক্ত উঠে জেগে।
আমার ভাই বোনের রক্ত
বৃথা হয়নি আজও
জীবন বিনিময় বাংলাদেশ
বাংলা কথা হয় আজও।

 

৩। একাত্তরের এই দিনে 

একাত্তরের এই দিনে
পরাধীনতার শিকল থেকে
মুক্ত পেল আমার সোনার দেশ ।
একাত্তরের এই দিনে
 বীর শহীদদের রক্তে কিনা,
পরাধীনতার শিকল ভেঙে
লাল সবুজের বিজয় নিশান
ছিনিয়ে এনেছে রক্তের বিনিময়ে.
বাংলার বীর সন্তানের জীবন দিয়ে
টুটে এনেছে সবুজ শ্যামল শস্য ক্ষেত
মাঠ ঘাট পথ প্রান্তর মাতৃভূমি
জন্মভূমি বীর শহীদদের রক্তের ঋণ
সে যে আমার সোনার বাংলাদেশ।
মুক্ত স্বাধীন বিজয় দিবস।

 

৪। রক্তে ভেজা মাটি 

একাত্তরের মুক্তিযুদ্ধে
বুকের রক্ত ঢেলে
ভিজেছিল এই দেশের মাটি
বীরের রক্ত জ্বেলে
সালাম বরকত রফিক জব্বর
আরো নামহীন কত
যুদ্ধ করে প্রাণ দিল কত
হিসাব কে আর গুনিন?
আমার দেশের সোনার মাটি
রক্তে কেনা দাম
লাল সবুজের বিজয় পতাকা
শহীদদেরই নাম।
প্রাণ দিল শত শত বীর
নাম খাতার পাতায়
পিতা-মাতার অশ্রু ঝরে
চোখের পাতায় পাতায়।
জীবন দিয়ে ভাষা কিনে
বাংলা পেল দেশ
আজও কাঁদে সেইসব জন
শোকের নেই শেষ।

 

৫। লাল সবুজের মানচিত্র

লালে লাল দুনিয়া শহীদদের
রক্তের প্রতীক।
লাল সবুজের পতাকা
শহীদদের রক্তের ঋণ।
সবুজ শ্যামল ঘেরা সৌন্দর্যে
ভরপুর আমার সোনার বাংলাদেশ।
একুশে ফেব্রুয়ারী ভাষা আন্দোলন
বায়ান্নের বীর সন্তানদের জীবন বলি।
ছিনিয়ে এনেছে মুখের ভাষা বাংলা ।
রক্তের বিনিময়ে টুটে এনেছে
মাতৃভাষা বাংলা ভাষা।
এরই নাম একুশে ফেব্রুয়ারি
বীর সন্তানদের রক্তের ঋণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews