মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫



গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পৌর শহরের চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – বগুড়া সদরের সেউজগাড়ি (সুইপার কলোনী এলাকার মৃত উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদরের পিকে বিশ্বাস রোড (পুরাতন পোস্ট অফিস সংলগ্ন) এলাকার মৃত রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে তল্লাশি চালায়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দুই যুবককে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে পুলিশ তাদের তল্লাশি করে পিঠব্যাগের মধ্যে থেকে মোট ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মাদকসহ গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews