বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

ওসমান হাদি হত্যা – শাহবাগে জ্বলছে প্রতিবাদ, বিচার দাবিতে উত্তাল রাজপথ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫




জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের কর্মী ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর শাহবাগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এক আন্দোলনকারী বলেন,“ওসমান হাদি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন। তাকে হত্যা মানে ন্যায়বিচারের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা।”

সমাবেশে অংশগ্রহণকারীরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে। আরেক প্রতিবাদকারী বলেন, “দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের হত্যাকাণ্ড থামবে না। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শাহবাগে চলমান এই প্রতিবাদ ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews