বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

পীরগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস পালন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গত মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ প্রশাসন কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। পীরগঞ্জ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নিরবতা পালন করা সহ মুক্তিযুদ্ধে সকলশহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সকাল ৯টায় পীরগঞ্জ মিনি
স্টেডিয়ামে কুচকাওয়াজ সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেন, পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল হাই সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, জামায়াত ইসলামের সাবেক আমির বাবলুর রশিদ প্রমুখ। উল্লেখ্য যে, দিবসটি উপলক্ষে গত ১৫ ডিসেম্বর পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ে শিশুদের মুক্তিযুদ্ধ বিষয়ক আবৃতি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে প্রশাসন পুরস্কার বিতরণ করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews