শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলংকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫



১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলংকা।

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারায় নেপালকে। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। কারণ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

একই দিন আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলংকা। সমীকরণ ছিল, আফগানদের বিপক্ষে জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে জায়গা করে নেবে লংকানরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলংকা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯.২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে শ্রীলংকা।

বাংলাদেশের মত ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে শ্রীলংকারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে লংকানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল শ্রীলংকা।

আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ঐ ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews