মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নেদারল্যান্ডসে ইসরাইলি ক্যান্টরের কনসার্টকে ঘিরে বিক্ষোভকালে গ্রেফতার ২২ 

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইসরাইলি সেনাবাহিনীর প্রধান ক্যান্টরের কনসার্টকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের বিখ্যাত কনসার্টগেবাউ কনসার্ট হলের বাইরে এটি ঘটেছে বলে জানিয়েছে ডাচ পুলিশ।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সেনাবাহিনীর সরকারি ক্যান্টর শাই আব্রামসনের একটি সংগীত পরিবেশনার প্রতিবাদে কয়েকশ মানুষ কনসার্ট হলের আশপাশে জড়ো হন।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একাধিকবার হস্তক্ষেপ করতে বাধ্য হয়।  কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে স্মোক বোম ছোঁড়ে, এর জবাবে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে।

এ সময় পুলিশের এক সদস্য সামান্য আহত হন।  পুলিশ আরও জানায়, জনসমাবেশ আইন ভঙ্গ, আতশবাজি বহন ও গ্রেফতারে বাধা দেওয়ার মতো অভিযোগে মোট ২২ জনকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে শাই আব্রামসনের কনসার্ট গেবাউয়ের বার্ষিক উন্মুক্ত হনুক্কা কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে, ব্যাপক সমালোচনার মুখে ওই কর্মসূচি বাতিল করা হয়।

পরে তাকে দুটি ব্যক্তিগত সন্ধ্যাকালীন কনসার্টে গান পরিবেশনের আমন্ত্রণ জানানো হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের প্রাণঘাতী হামলার পর শুরু হওয়া এই সংঘাত সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে থেমেছে।

তবে ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ওই যুদ্ধবিরতি এখনো নাজুক অবস্থায় রয়েছে।  ইসরায়েল ও হামাস প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে এই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews