শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
 দুর্ঘটনার শঙ্কায় পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যাল মেয়াদ শেষের দুয়ারে ! বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠীত হয় ! ঘোড়াঘাটে ছাগলসহ আটক চোরকে ‘রাজনৈতিক প্রভাবে’ ছেড়ে দেওয়ার অভিযোগ ! হাটহাজারীতে অস্ত্রসহ ত্রাস সৃষ্টির অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার ! মাধবদীতে প্রবাসীর বাড়িতে ৪-৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা ! সৈকতে  গোসলে নেমে পর্যটকের মৃত্যু ! ‎রংপুর জেলা  ডিবি’র অভিযানে  ভিসা জালিয়াতি ও  অনলাইন ক্যাসিনো সরঞ্জামসহ গ্রেফতার ০১ অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি । কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র,নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ ! নিশীথ বর্ষার কাব্য 

কবিতা / চিরকুট / রাহেলা আক্তার

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
চিরকুট
বিংশ শতাব্দীর পুরোনো সেই ডায়েরি—
ডায়েরির ভাঁজে শুকনো গোলাপের সুগন্ধি পাপড়ি,
আর কালির আঁচড়ে এলোমেলো এক চিরকুট।
চিরকুটে লিপিবদ্ধ— না-পাওয়ার আক্ষেপ
আর গোলাপের রক্তরসে মোড়ানো প্রতিশ্রুতির অঙ্গীকার।
“ভুলেই গিয়েছি অতীত, নতুন করে কেন শান দিলে?”
“এলেই যবে, ত্রিলোকে আমরণ কাটাব একসনে।”
প্রতিশ্রুতির ডানায় ডানায় পুষ্পকেশরে সজ্জিত হলো—
অযত্নে একদিন ডানার পুষ্পরেণুগুলো সংকুচিত হয়ে ঝরে পড়ে,
আক্ষেপের দেয়াল বেয়ে উইপোকা ধ্বংস করে প্রতিশ্রুতির ডানা।
তৈরি হয় সুউচ্চ পাহাড়; আরোহণে ব্যর্থ প্রতিশ্রুতি,
ছিটকে পড়ে ভূমধ্যসাগরের অতলে।
সান্নিধ্যে পৌঁছানো হলো না আর—
ডায়েরির ভাঁজেই তব রয়ে গেল,
চিরকুটের প্রতিশ্রুতি আর না-পাওয়ার আক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews