বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে ঐতিহ্যের বারোবাজার: ৭০০ বছরের ইতিহাস থাকলেও নেই পর্যটনের বিকাশ সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা

শীতার্ত মানুষের পাশে মানবিক যুবকরা, রাণীনগরে ৬০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
নওগাঁর রাণীনগর উপজেলায় শীতপ্রবাহে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে একদল মানবিক যুবক। “মানবসেবাই আমাদের মূল শক্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা উপজেলার বিভিন্ন এলাকার ৬শত জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত এ মানবিক কার্যক্রমের সভাপতিত্ব করেন বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠু। সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার ও রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। তিনি যুবকদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম (কচি), জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শীতের তীব্রতায় যখন দরিদ্র ও অসহায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন সমাজের সচেতন ও মানবিক মানুষের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ সমাজে মানবতা, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব জাগ্রত করে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজক যুবকরা জানান, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews