বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

ওসমান হাদির সুস্থতা কামনা বিসিবির

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫



ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে।

আহত হাদিকে তাৎক্ষণিক নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে রাতে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তরুণ এই রাজনীতিবিদের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড।

এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে। আমরা তার আশু আরোগ্য এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য আন্তরিক শুভকামনা জানাই।’

বিসিবির ভাবনা ও দোয়া ওসমান হাদির সঙ্গে আছে বলেও জানানো হয় সেই পোস্টের ছবিতে। লাইফ সাপোর্টে থাকা হাদি গতবছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পরই আলোচনায় আসেন। সেই আন্দোলনে মাঠে থেকে ভূমিকা রাখেন হাদি। একাধিকবার আলোচিত ও সমালোচিত হয়েছেন কঠোর ভাষায় বক্তব্য দিয়ে।

 

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews