বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

ঘোড়াঘাটে ৫ জন সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  1. দিনাজপুরের ঘোড়াঘাটে বিসিআইসি অনুমোদিত সার ডিলারসহ অনুমোদনহীন ৪ জন খুচরা সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।গত দুই দিনে মঙ্গলবার পর্যন্ত ঘোড়াঘাট পৌর এলাকার বাগেরহাট ও উপজেলার ডুগডুগী হাট এলাকায় যৌথ ভাবে অভিযান পরিচালনা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনহীন ভাবে সার বিক্রি করা়র দায়ে ঘোড়াঘাট পৌরসভার বাগের হাটের দুটি দোকানে ৩ হাজার করে ৬ হজার টাকা ও ডুগডুগিহাট বাজারে তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একটি বিসিআইসি ডিলার দোকানে ৫ হাজার ও অন্য দুটি দোকানে ২ হাজার করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিশ্ববিদ্যার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন এসআই সাব্বিরের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল।

এ বিষয়ে এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, সার নীতিমালা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews