বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫




যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের এই অর্জন জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছেন।

ড. ইউনূস বলেন, তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরও সামনে এগিয়ে নেবে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য নতুন দিগন্ত খুলে দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে যুবদের সামনে আরও বড় সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।

এর আগে সোমবার ভারতের মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫-২ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করে বাংলাদেশ।

প্রসঙ্গত, যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ৮টি দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে এবার আনুষ্ঠানিকভাবে ‘চ্যালেঞ্জার ট্রফি’ নাম দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews