শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫




রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন( ২৭ ) নামে এক যুবক নিহত হয়েছে,পেশায় চুরির কারখানা কাজ করতে সে।

মঙ্গলবার( ৯ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪ টার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করেন।

নিহত যুবককে( ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার বড় বোন রিনা আক্তার জানান, গতকাল রাতে স্থানীয় ছাত্রলীগ নেতা আবিরের সাথে তর্ক বিতর্ক হয় এর জের ধরে, আজ বিকেলের দিকে লালবাগের শহীদনগর ২ নং গুলি দুলালালের মুদি দোকানের সামনে আমার ছোট ভাই মোহাম্মদ হোসেন, মাহমুদের সাথে কথা বলার সময়, ঘাতক আবির সহ ২- ৩ জন মিলে আমার ভাইকে বুকে ও পেটে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে এতে আমার ভাই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক আমার ভাইকে মৃত বলে জানান।

এ ঘটনায় স্থানীয়রা আবিরকে আটক করেছে এখন কি অবস্থা তা আমাদের জানা নাই। তবে আমরা এই হত‍্যা কান্ডের সুষ্ঠবিচার চাই এই বলে বোন কান্না ভেঙে পড়েন।

তিনি আরো বলেন, আমাদের বাড়ি মাদারীপুর সদর আমাদের পিতা মোহাম্মদ শাহ আলম বর্তমানে লালবাগ শহীদ নগর ২ নং গেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্ম ফারুক বলেন, লালবাগে থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews