বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নবীনগর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানে দুর্নীতি প্রতিরোধে আইনি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আমেনা খাতুন, বীমা কর্মকর্তা শফিউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিউলি পারভীন, এনজিও প্রতিনিধি নিয়াজউদ্দিন পলাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews