1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নওগাঁয় কর্মবিরতি আন্দোলনে উসকানির অভিযোগ-প্রধান শিক্ষকের বদলি হয়নি এখনো - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নওগাঁয় কর্মবিরতি আন্দোলনে উসকানির অভিযোগ-প্রধান শিক্ষকের বদলি হয়নি এখনো

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে রাণীনগর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা ফেরদৌসের বিরুদ্ধে। অভিযোগ থাকা সত্ত্বেও এখনো তার বদলি বা প্রশাসনিক কোনো ব্যবস্থা হয়নি।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় শাহানা ফেরদৌস তার ফেসবুকে পোস্ট করে লেখেন— “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে রাণীনগর উপজেলার সকল বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। কেন্দ্রের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।”তিনি ওই পোস্টের সঙ্গে আন্দোলনের পাঁচটি ছবি শেয়ার করেন। প্রায় চার ঘণ্টা পর পোস্টটি ডিলেট করলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, “তারা কর্মসূচির ডাক দিলেও আমি তাদের সাথে যোগাযোগ করলে আন্দোলন প্রত্যাহার করেন এবং শিক্ষকরা ক্লাসে ফিরে গিয়ে পরীক্ষা গ্রহণ করেন। উপজেলায় কোনো শাটডাউন হয়নি। কোনো শিক্ষক সম্পর্কে লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “ঘটনার তদন্ত চলছে। আন্দোলনের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষক সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং তদন্তের ফলাফলের অপেক্ষায় আছেন সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট