1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন  - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন 

আব্দুল মুনতাকিন জুয়েল ,গাইবান্ধা :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই পতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ পালন করা হয়েছে।
এই উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একে এম হেদায়েতুল ইসলামে  সভাপতিত্বে  ও শিরিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  লাইলাতুল হোসেন । এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, ডাক্তার রেজোয়ান আহম্মেদ সহ বেসরকারি এনজিওর কর্মকতা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
শেষে বিভিন্ন ক্যাটাগরির জেলার ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারী জয়িতাকে সম্মননা স্মারক প্রদান করা হয়।
তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য মোছাঃ মমতাজ বেগম , একই উপজেলার আদমপুর গ্রামের সাবিনা সরেন শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, একই উপজেলার পাইকা গ্রামের  সফল জননী নারীর জন্য  মোছাঃ মজিদা বেগম, ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের শ্রীমতি মনিকা রানী  নির্যাতনের দুঃসপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ের জন্য এবং সব শেষ সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের আঙ্গুলি বেগম সমাজে অসামান্য অবদান রাখার জন্য সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট