1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের ট্রেইনারের বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! চরভূমি দখলে আলিপুর ও তিতাসের বাটেরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত অনেক! মেঘনায় দেলোয়ার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার! সোনারগাঁয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি!  কার্পেটিংয়ে বদলে যাচ্ছে বগা-ধাউরাভাঙ্গা সড়ক, স্বস্তি ফিরছে জনজীবনে! নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট! জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭% করার দাবি রিহ্যাবের! থানায় মাসে ৬০ হাজার টাকা দেই-মাদক ব্যবসায়ী! সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ !

হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ভারতে এখন সফররত ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে—এমন দাবি ছড়িয়ে দেওয়া একটি ভিডিওকে ভুয়া প্রমাণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি আসলে ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের।

বাংলাফ্যাক্ট জানায়, অনলাইনে ভিডিওটি ছড়িয়ে বলা হচ্ছে, এটি ভারত সফরে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের দৃশ্য।

যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি পুরোনো।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

বাংলাদেশে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই তারা কাজ করছে।

 

সূত্র ; অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট