বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন ! চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন ! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পীরগঞ্জে প্রাণিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত ! খালিয়াজুড়ির এনসিপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন ! চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ !

বিজয় দিবস উপলক্ষ্যে শিল্পকলায় নাট্যোৎসব করবে ডাকসু

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করবে।

আজ শনিবার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনের নাট্যোৎসব আয়োজন করবে ডাকসু।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলকে অংশগ্রহণে প্রয়োজনীয় তথ্য পাঠানোর আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে নাটকের স্ক্রিপ্ট, নাটকের রচয়িতা, নাটকের নির্দেশকের নাম, নাটকের সময়কাল এবং অংশগ্রহণকারীদের নাম, বিভাগ ও হলের তথ্য পাঠাতে হবে।

এসব তথ্য আগামী ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে।

 

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews