বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি নিয়ে সেনাবাহিনীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যদের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠন। রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আজাদমোড় নামক স্থানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আজগর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা কলোনির সরকারি জমিতে বহিরাগত কিছু ব্যক্তির দখল ও প্রভাব বিস্তার করে অবৈধভাবে চাষাবাদ করে আসছে। আমরা অবসরপ্রাপ্তরা লিজ নিয়ে কয়েকদিন আগে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে জমিতে গেলে সেনা সদস্যদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ ঘটনায় সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দখলচেষ্টা বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা এবং প্রতিরক্ষা কলোনির জমি সরকারি রেকর্ড অনুযায়ী সুরক্ষার দাবি জানান। তারা আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ওপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় ন্যায়বিচার না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক এম এনামুল হক সহ সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews