1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড়
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো: সায়েমুজ্জামান। পঞ্চগড় জেলাকে মাদক, দূর্নীতি মুক্ত মডেল জেলা গড়ার লক্ষে নিয়মিত গণশুনানির অংশ হিসেবে বোদা উপজেলায় গণশুনানিতে এ কথা বলেন তিনি।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো: সায়েমুজ্জামান উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ নাগরিকদের গণশুনানী গ্রহণ করেন। আগত সাধারন জনগনের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিকভাবে কয়েকটির সমাধান এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা লুফুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, বোদা থানার ওসি সেলিম মালিক সহ উপজেলা বিভিন্ন কর্তকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান বলেন, এই মুহূর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। তাই নির্বাচনে আমার কাছে সকলে সমান গুরুত্ব পাবে, কেউ আলাদা কোন সুবিধা নিতে পারবে না। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

গণশুনানিতে আগত বেশ কয়েকজন বলেন, আগে কখনো শুনিনি জেলা প্রশাসক নিজেই সাধারণ মানুষের সদস্যা নিজে শুনে সহায়তা দেবেন। এবার আমরা তা দেখলাম। একজন জেলা প্রশাসক এতটা মানুষের কল্যাণে কাজ করতে পারে তা এই ডিসিকে না দেখলে বুঝতে পারতাম না। জেলা প্রশাসকের গণশুনানীর ফলে জেলার অসহায় দরিদ্র নাগরিকগণ উপকৃত হবেন বলে অভিমত সাধারণ মানুষের।
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট