সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

কবিতা / অজানা ঠিকানা  / রাহেলা আক্তার 

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
অজানা ঠিকানা 
বহতা নদীর মতো জীবন করো জন্য থেমে থাকে না–
সমুদ্রের গর্জনে উপচে পড়া জলরাশি দুমড়ে- মুচড়ে
ধুসর নীলাভ করে দেয় এই হৃদয়টা।
অস্তিত্ব জুড়ে ভেসে উঠে বিষাদের ছায়া, তবুও কষ্টের
অন্তরালে লুকিয়ে থাকা কালোছায়ার মধ্যেও সুখ খুঁজে।
পড়ন্ত বিকেলে সূর্যের লালচে আভায় রাঙানো —
মায়াবী জীবনে  বারবার হেরে যায় জীবনের কাছে!
তারপরেও হৃদয়কে শক্ত করে বিষন্নতাকে আপন করে
বেঁচে থাকার স্বপ্ন খুঁজে।
আগ্নেয়গিরির মুখ্য জ্বালামুখ, যেমন প্রশান্ত লাভা
প্রবাহ আগ্নেয় পর্বত মহাদেশীয় পাতের সৃষ্টিতে অবিচল;
তেমনি সমুদ্রের ঢেউয়ের মাঝে বুনে হাজারো
স্বপ্নবীজ, ঠিকানা বিহীন দূর অজানা গন্তব্যে–
মনের ক্যানভাসে স্বপ্ন জাগে সেই অজানা ঠিকানার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews