1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাউফলে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতায় কামনায় ফ্রি যাত্রী সেবা চালু

গোলাম কিবরিয়া , বাউফল(পটুয়াখালী) :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালীর বাউফলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় ফ্রি যাত্রী সেবা চালু করা হয়েছে। পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদের উদ্যেগে আজ শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে এ যাত্রী সেবা চালু করা হয়। পৌর শহর ও উপজেলার বিভিন্ন রুটে সাধারণ মানুষ বিনামূল্যে এ সেবা পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজান,কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি রিয়াজ, নওমালা আবদুর রশিদ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পাভেল, পৌর ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, সাজিদ, রেদোয়ান, সাহেদ, সাফিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় কান্না জড়িত কন্ঠে ফাহাদ বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীসেবা চলবে তিন দিনব্যাপী। বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট