বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক

বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সরকারি মুলাদী কলেজ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫




‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিক আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি মুলাদী কলেজ।

গত ১ ডিসেম্বর কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন বরিশালের বাস্তবায়নে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

আজ বিকেলে কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ এবং সরকারি মুলাদী কলেজ।

ফাইনালে ব্রজমোহন কলেজকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে সরকারি মুলাদী কলেজ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরিশালের আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মো আলাউল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুসিকান্ত হাজং। এসময় বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews