বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ১৮ কোটি টাকা আত্মসাৎ মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

নওগাঁয় ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট, চরম ভোগান্তিতে পথচারীরা

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
নওগাঁ জেলা শহরের মুক্তির মোড় থেকে জেলা পরিষদ পার্ক সংলগ্ন রাস্তার দু’পাশ দখল করে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বড় মেলার দৃশ্য, কিন্তু আসলে এটি ব্যস্ত শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে, এতে বাড়ছে ঝুঁকি ও দুর্ঘটনা।
ফুটপাত দখলের কারণে ক্রেতাদের গাড়ি ও দোকানের সামনে থামা যানবাহনে সড়কটি প্রায় এক লেনে পরিণত হয়েছে। ফলে যান চলাচলে দেখা দিচ্ছে তীব্র জট এবং প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
পথচারী বৃদ্ধ আব্দুল জানান, “আমাদের হাঁটা-চলার একমাত্র জায়গা ছিল জেলা পরিষদ পার্ক। এখন ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পার্কে ঢুকতেও সমস্যা হয়।”
পারিবারিকভাবে পার্কে ঘুরতে আসা হাবিবুর রহমান বলেন, “বাচ্চাকে নিয়ে মোটরসাইকেলে পার্কে এসেছি, কিন্তু দাঁড় করানোর জায়গা নেই। বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। ছোট বাচ্চা কান্না করছে, কিন্তু কিছুই করার নেই।”
পথচারী সোমা জানান, “আগে পরিবেশ ভালো ছিল, হাঁটাচলায় কোনো সমস্যা হতো না। এখন দোকান বসার পর কিছু ছেলেরা আড্ডা দেয়, অশালীন মন্তব্য করে। তাই এই রাস্তা দিয়ে চলতে ভয় লাগে।”
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদিন বলেন, “বিষয়টি আমরা জেনেছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস. এম. জাকির হোসেন মুঠোফোনে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে গিয়ে প্রথমে মৌখিকভাবে নিষেধ করা হবে। না শুনলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews