1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভেদরগঞ্জে প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

ভেদরগঞ্জে প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

শরীয়তপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অক্ষম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও অস্বচ্ছল, মেধাবী শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে গঠিত ‘শিক্ষা শারথী’ তহবিল থেকে এসব বিতরন করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তন এসব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি কেএম রাফসান রাব্বি, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াসউদ্দিন আহমদের, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস ছোবাহান মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াংকা বিশ্বাস,শিক্ষক কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে ২ শ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,১২ জন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে হুইল চেয়ার,৮ জন খামারির মাঝে দুধ দোহানোর মেশিন দেয়া হয়েছে।
এছাড়া ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ১ জনকে ব্যাটারিচালিত ভ্যান,১ জনকে বাচ্চসহ ছাগল, ১ জনকে দোকানের মালামাল দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট