বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

জয়পুরহাটে দুর্বৃত্তদের টিউবওয়েলের হান্ডেলের আঘাতে ফুফু নিহত ভাতিজি আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটে দুর্বৃত্তদের টিউবওয়েলের হান্ডেলের আঘাতে নুরুন্নাহার বেগম (৪৭) নামের এক নারী নিহত ও তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন।

নিহত নুরুন্নাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মন্ডলের মেয়ে। আহত খাতিজা খাতুন নুরুন্নাহার বেগমের ভাতিজি। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত নুরুন্নাহার বেগম ও ভাতিজি খাতিজা খাতুন একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নুরুন্নাহার মারা যায়। আর খাতিজা খাতুনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি উদ্দ্যেশ্যে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews