বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এনসিপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫




নরসিংদী-১ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফয়সাল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) শহরের অরবিট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় তিনি বৈষম্যহীন ও আধুনিক স্মার্ট নরসিংদী গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি সড়ক উন্নয়ন, স্মার্ট ট্রাফিক ব্যবস্থা, নিরাপদ পানি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, মাদক নির্মূল এবং স্মার্ট পুলিশিংসহ নরসিংদীকে ট্রাফিকমুক্ত ও দূষণমুক্ত নগরীতে রূপান্তরের বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় নরসিংদী-৪ আসনের প্রার্থী আক্তার হোসেন সোহেল, জেলা ও সদর সমন্বয়কারীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews