1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঘোড়াঘাটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

ঘোড়াঘাটে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ আনভিল বাপ্পি ঘোড়াঘাট দিনাজপুর 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে সকল কর্মচারীদের সমন্বয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে সরকারি কর্মচারীদের সমন্বয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহ্ মো. আব্দুর রেজা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল ইসলাম,সাবেক সভাপতি আব্দুল মতিন, উপ-সহকারি কৃষি কর্মকতা মো. আসাদুজ্জামান আসাদসহ অনেকে। মানববন্ধনে বক্তারা সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তাবায়নে সরকারের কাছে জোরদাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট