বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
** ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

মনোহরগঞ্জে বিএনপির উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম বলেন,
“এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরে পেতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন, খিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল আলম মজনু, সাধারণ সম্পাদক আহসান হাবীব মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews