1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

বিশেষ মেধা সম্পন্নদের উপযুক্ত শিক্ষা নিশ্চিতে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা আগামী দিনে উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘এ লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর অধীনে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা, সাভারে আন্তর্জাতিক মানের বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ, জাতীয় সংসদ ভবন চত্বরে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের খেলার জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধনসহ বিভিন্ন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে।’

আগামীকাল ‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এ সব কথা বলেন।

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে তিনি দেশের সকল বিশেষ মেধাসম্পন্ন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তি, তাদের পরিবার, সেবাদানকারী গবেষক, থেরাপিস্ট, সহায়ক প্রযুক্তি উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য- ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ যথার্থ হয়েছে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) কর্মসূচির আওতায় দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সমাজসেবা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এদেশের বিশেষ মেধাসম্পন্ন ভাই-বোনেরা একদিন তাদের শ্রম, জ্ঞান ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলায় রূপান্তরিত করবে।’

প্রধান উপদেষ্টা ‘৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট