বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নওগাঁর পোরশা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫



গত সোমবার সকালে নিতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের মাঠে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, শাহিন আক্তার ও খালেদা জিয়া–তারেক রহমান মুক্ত পরিষদ নওগাঁ জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ ও হাফেজ আসাদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews