1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত বাংলাদেশ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত বাংলাদেশ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ আজারবাইজানের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল।

জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে আজ র‌্যাঙ্কিংয়ে ৭০তম দলটির বিপক্ষে ভালই লড়াই করেছে মারিয়া, ঋতুপর্নারা। বেশ কিছু সুযোগ হাতছাড়া না হলে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা।

২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজাদা শেভিঞ্জে দুর্দান্ত হেডে গোল করেন। এর চার মিনিট আগে জাফরজাদার ফ্রিকিক কর্নারের মাধ্যমে রক্ষা করেন রুপনা চাকমা। ৩২ মিনিটে দারুণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। ঋতুপর্ণা চাকমার থ্রু পাস থেকে মনিকা চাকমা শট গোলরক্ষক শরীপোভা দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে আসঠে বল তার গায়ে লাগে। পরের মিনিটেই স্বপ্না রানীর কর্নার থেকে শরীপোভা ফিস্ট করলে বক্সের ভেতরে বল পেয়ে যান মারিয়া। দুর্দান্ত শটে বল জালে জড়ালে বাংলাদেশ মারিয়ার কল্যাণে সমতায় ফিরে।

বিরতির পর দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে সফল হয়েছে সফরকারী আজারবাইজান। বাঁ প্রান্ত থেকে ইয়েলিজের ক্রসে অনেকটা ফাঁকায় দাঁড়ানো মানিয়া ইসরা ডান পায়ের জোরালো শটে আজারবাইজানকে আবারো এগিয়ে দেন।

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত হয়েছিল। আর আজারবাইজান ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচেই জয়ী হয়েছে।

বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার (অধিনায়ক), মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, ঋতুপর্না চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), নবীরন খাতুন।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট