বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সাইফউদ্দিনের প্রশংসায় লিটন

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫




সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ৩৯ রানে হারিয়েছিল বাংলাদেশক। তবে রোমাঞ্চকর দ্বিতীয় ম্যাচে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লিটন কুমার দাসের দল।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে ৫৭ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লিটন। নিজে ম্যাচের সেরা খেলোয়াড় হলেও প্রশংসা করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।

ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে সাইফকে নিয়ে লিটন বলেন, ‘যখনই আমরা চাপে থাকি, বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়েছে। সাইফউদ্দিনকে বিশেষভাবে উল্লেখ করতে হবে—ডেথ ওভারে বোলিং করা সহজ নয়, আর সে অনেক দিন পর খেলছে। প্রথম ওভারে কিছু রান দিয়েছিল তবে ডেথ ওভারগুলোতে দারুণভাবে ফিরে এসেছে, ব্যাট হাতেও অবদান রেখেছে।’

বল হাতে ৪ ওভারে ৪০ রান খরচায় ১ উইকেট পেয়েছেন সাইফ। আর শেষদিকে দুই ৪ ও ১ ছক্কায় ৭ বলে ১৭ রানে করে অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান সাইফউদ্দিন। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরালো বাংলাদেশ।

একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews