বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ!

শেষ মুহূর্তে ফোডেনের গোলে সিটির জয়

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫




প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে আদায় করে নেয় দুই গোল। তখন মনে হচ্ছিল অনায়াসেই জয় পেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত জয় পেলেও সেটি ছিল রোমাঞ্চকর। লিডস ইউনাইটেডের বিপক্ষে সিটি জিতেছে ৩-২ ব্যবধানে।

শনিবার (২৯ নভেম্বর) ফিল ফোডেনের জোড়া গোলে শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয় পেয়েছে সিটি। অন্য গোলটি করেন ইয়োশকো ভার্দিওল।

ম্যাচের প্রথম মিনিটেই সিটি এগিয়ে যায় নুনেসের ক্রস পেয়ে। বক্সের ছয় গজ বাইরে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান ফোডেন। ম্যাচের শুরুতেই গোলের দেখা পাওয়ার পর আক্রমণের মাত্রা বেড়ে যায় সিটির।

দ্বিতীয় গোল পেতেও বেশি সময় লাগেনি। ২৫ মিনিটে নিকো ও’রাইলির কর্নার থেকে আসা বল হেডে গোল করেন ইয়োশকো ভার্দিওল।

 

৬৮তম মিনিটে দ্বিতীয় গোলও হজম করে দলটি। গোলটি করেন লুকাস মেকা। বক্সের ভেতর কালভার্ট-লুইনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভার্দিওল।

স্পট কিক ঠেকিয়ে জিয়ানলুইজি দোনারুম্মা। তবে বল ধরে রাখতে না পারায় কাছ থেকে দ্বিতীয় প্রচেষ্টায় দলকে সমতায় ফেরান জার্মান ফরোয়ার্ড মেকা। ম্যাচ তখন সমতায়।

পয়েন্ট ভাগাভাগিতে ম্যাচ শেষের সম্ভাবনা দেখা দেয়। তবে ম্যাচ ঘুরে যায় অতিরিক্ত ১০ মিনিটের সময়টাকে কাজে লাগান ফিল ফোডেন। ম্যাচের প্রথম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেওয়ার মতো অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে নিশ্চিত করেন দলের জয়।

এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে সিটির পয়েন্ট ২৫ আর অবস্থান দুইয়ে। এক ম্যাচ কম খেলা চেলসি তিনে নেমে গেছে ২৩ পয়েন্ট নিয়ে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews