বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই ! দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ফুড ডেলিভারির পথে দুর্ঘটনা, ১০ দিন কোমায় থাকার পর না-ফেরার দেশে রুবেল আহমদ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন বাংলাদেশি প্রবাসী রুবেল আহমদ (৩৫)। শুক্রবার রাতে আবুধাবির মাফরাক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল আহমদের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর গ্রামে। তাঁর বাবার নাম মনফর আলী। রুবেল স্থানীয় ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’ কোম্পানিতে কর্মরত ছিলেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ জানান, গত ১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার কাছে ফুড ডেলিভারি দেওয়ার সময় রুবেলের মোটরবাইককে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। একই সঙ্গে অন্য একটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারও ট্রাকটির ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই ওই মিশরীয় রাইডারের মৃত্যু হয়। রুবেলকে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করে এবং পাকিস্তানি বংশোদ্ভূত ট্রাকচালককে আটক করেছে।
গত পাঁচ বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন রুবেল আহমদ। দেশে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বর্তমানে তাঁর লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। ইউএই জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে পাঠানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews