রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ, বিশেষ ঘোষণা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০ এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাউফলে তিন মাসব্যাপী কর্মসূচি গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা  পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!

অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই !

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫




ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর জানিয়েছে বিবিসি।

স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড এজেন্টস’ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়- পরিবারের উপস্থিতিতেই বাসায় মারা যান এই প্রভাবশালী নাট্যকার। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পরিবার নিয়ে ইংল্যান্ডে আশ্রয় পাওয়া স্টপার্ড আধুনিক নাটকে ভাষার সৃজনশীল ব্যবহার ও তীক্ষ্ণ সংলাপের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন।

তার উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে- ‘রোজেনক্রান্‌জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা মহাকাব্যিক নাট্যপ্রকল্প ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।

এ ছাড়া চলচ্চিত্রেও দারুণ দক্ষতার পরিচয় রেখেছেন তিনি। ‘শেক্‌সপিয়ার ইন লাভ’র চিত্রনাট্যের জন্য জিতেছিলেন অস্কার। তার অন্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের কাজগুলোর মধ্যে রয়েছে- ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ এবং ‘আন্না কারেনিনা’।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews