মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। ফলে দলকে দ্বিতীয় টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

দলের দুই সেরা পেসার কামিন্স-জশ হ্যাজেলউডকে ছাড়াই পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। ঐ ম্যাচের ১৪ সদস্যের স্কোয়াড নিয়েই ব্রিজবেনে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে অসিরা।

চার মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে পিঠের নিচের দিকে ইনজুরিতে পড়েন কামিন্স। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি হ্যাজেলউড।

পার্থ টেস্টের পর নেটে বোলিং অনুশীলনে ফিরেছেন কামিন্স। কিন্তু ম্যাচ খেলার জন্য এখনও ফিটনেস ফিরে পাননি তিনি।

তবে দলের সাথে থেকে অনুশীলন চালিয়ে যাবেন কামিন্স। তৃতীয় টেস্টের আগে সেরে উঠতে পারেন তিনি।

কামিন্স না থাকায় দ্বিতীয় টেস্টেও খেলা নিশ্চিত ব্রেন্ডান ডগেটের। পার্থে অভিষেক টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এই পেসার।

পিঠের ইনজুরির কারণে পার্থ টেস্টের দুই ইনিংসেই ওপেন করতে পারেননি খাজা। তবে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়েছে খাজাকে। ঐ ম্যাচে না খেলা জশ ইংলিশ, বাউ ওয়েবস্টার ও মাইকেল নেসারকে দলে রেখেছে অস্ট্রেলিয়া।

আগামী ৪ ডিসেম্বর ব্রিজবেনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews