1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নরসিংদীতে ভূমিকম্পে আতঙ্ক কাটাতে সদর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

নরসিংদীতে ভূমিকম্পে আতঙ্ক কাটাতে সদর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

ফালু মিয়া নরসিংদী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নরসিংদীতে প্রথম দফার ভূমিকম্পে ৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার পর স্বল্প বিরতিতে আরও দুই দফা কম্পন অনুভূত হয়। পরপর ভূকম্পনের ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। শহর ও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামগ্রিক দুযোর্গ পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি মাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডা. মো.আবু কাউচার সুমন,মৎস্র কর্মকর্তা রত্নক জাহান,উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউর হক,উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বর্নিক প্রমুখ। নির্বাহী অফিসার আসমা জামান সরকার জানান, ভূমিকম্পের পর পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে। উপজেলায় স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে। নিহত প্রতিজনের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।এ ঘটনায় তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।এ সময় সাধারণ মানুষকে গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসনের হেল্পলাইন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট