বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা

কাপড়ের রঙ মিশিয়ে আখের গুড় তৈরি, ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসায় ভেজাল গুড় তৈরির এক কারখানায় অভিযান পরিচালনা করে ১০ হাজার জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকায় আখের গুড় তৈরির এক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানের কথা থাকলেও নিজ বাসাই ভেজাল গুড় প্রস্তুত করে আসছিলেন। আখের গুড়ের কথা বলা হলেও সেখানে আখের কোনো ছিটেফোটা ছিলো না। তারা আখের পরিবর্তে মিষ্টির গাদ, চিনির রস ও কাপড়ের রং মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে আখের গুড় তৈরি করছিলো।

তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎতে ভেজাল গুড় তৈরি না করারর জন্য তাদের সর্তক করা হয়। এ সময় মিষ্টির গাদ ও নিষিদ্ধ রঙ জনসম্মুখে ধ্বংস করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews