1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিবেন রাহুল

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিবেন সিনিয়র ব্যাটার কেএল রাহুর। নির্বাচকরা আজ এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল প্রোটিয়াদের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টে গলার ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে গেছেন।

ওয়ানডেতে ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক রাহুল আগামী ৩০ নভেম্বর থেকে রাচিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন।

এই দলে আছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকারা। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর টি২০ ক্রিকেট থেকে অবসর নেয়া কোহলি ও রোহিত শুধুমাত্র ৫০ ওভারের ফর্মেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উভয়ই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন।

গত মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়ে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ারও মাঠের বাইরে রয়েছেন।

বাঁ-হাতি স্পিনার রবিন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক রিশাভ পান্ত ওয়ানডে দলে ফিরেছেন।

সিরিজের দ্বিতীয ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৩ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপরপরই রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ

ভারত ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, রুতুরাজ গায়কোয়ার, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।

 

সূত্র : অনলাইন

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট