রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬



পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মান্দারবন গ্রামের গাজী বাড়ি নাজেম আলী জামে মসজিদের জায়গায় ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেন বাবুল চৌকিদার। এতে মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় মসজিদের ইমাম সহ মসজিদের মুসল্লিরা বাধা দিলে বাবুল চৌকিদার তিনি বলেন আমি এই মসজিদে এক হাজার টাকা মাসিক চাঁদা দেই আমি রাস্তা নিতে পারবোনা কেন। মসজিদের ইমাম বলেন আমি বাধা দিলে আমাকে এখানে রাখবে না বলে হুমকি দেয়। সাবু গাজী বলেন বাধা দিলে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। বাবুল চৌকিদার বলেন এই মসজিদে আমি সহ-সভাপতি আমি যা বলব তাই হবে ,শাহিন গাজী বলেন আমরা সবাই মিলে একসাথে তাকে বাধা দেই কিন্তু সে কারো কোন কথা তোয়াক্কা না করে তিনি তার কাজ চালিয়ে যান তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি  মসজিদের জায়গা যেন কেউ দখল করে কোন কাজ করতে না পারে। সেলিম গাজী বলেন আমাদের মুসল্লী বা মসজিদ কমিটির কারো সাথে কোন আলোচনা ছাড়াই তিনি রাস্তা নির্মাণ করে যাচ্ছেন আমরা প্রতিবাদ করলে তিনি বাজে ভাষা ব্যবহার করে।
আনোয়ার গাজী বলেন আমরা মুসলিরা তাকে বাধা দিলে তারা আমাদের উপর আরো চড়াও হয়। তিনি কারো কথা না শুনে একক ভাবে  মসজিদের জায়গা দখল করে রাস্তা  নির্মাণ করবেন বলে দাবি করেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাসির গাজী বলেন আমাদের সাথে কোন আলোচনা ছাড়াই বাবুল চৌকিদার একক ক্ষমতার বলে রাস্তা নির্মান করেন । মসজিদ কমিটির  সভাপতিকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews