শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫




রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুল ইসলামকে (৩১) আটক করেছে র‌্যাব-৫।

গতকাল সোমবার বিকেলে নগরের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রিয়াজুল দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর তিয়ারপুরি গ্রামের মুনসুর ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল জানতে পারে অভিযুক্ত ব্যক্তি রাজপাড়া থানাধীন আরএমপি হেডকোয়ার্টার্সের পাশে রাস্তার উপর অবস্থান করছে। পের র‌্যাবের ওই দলটি সেখানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ৪ হাজার ৫০০ টাকাসহ চক্রের মূলহোতা রিয়াজুলে আটক করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক রিয়াজুল ও পলাতক অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মহানগর এবং আশেপাশের এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। রিয়াজুলকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews