1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

গাইবান্ধায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

আব্দুল মুনতাকিন জুয়েল , গাইবান্ধা
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

আজ(১৫ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ষ্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সদর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ইলিয়াস হোসেন, অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিগন সহ অন্যরা। টুনার্মেন্টে অংশ নিচ্ছে জেলার ৭ উপজেলার ৭ টি সরকারী কলেজ ও ৫ টি বেসরকারী কলেজ।

সরকারি কলেজ সমুহ হচ্ছে, গাইবান্ধা সরকারি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ, ফুলছড়ি সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বোনারপাড়া সরকারি কলেজ, সাদুল্যাপুর সরকারী কলেজ, পলাশবাড়ী সরকারি কলেজে। অপর দিকে বেসরকারি কলেজ সমুহ হচ্ছে, সদরের হাজী ওসমানগনী ডিগ্রি কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ উপজেলার সাঘাটা ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ কারিগরী কলেজ। উদ্বোধন শেষে সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ খেলায় অংশ গ্রহন করে। খেলায় ১-৬ গোলে পরাজিত করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড়রা।

আগামি ২২ শে নভেম্বর বিকাল ৩ টায় জেলা ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট