1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বকশীগঞ্জে বিয়ের ২০ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার  - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

বকশীগঞ্জে বিয়ের ২০ দিনের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাসেল রানা, বকশীগঞ্জ(জামালপুর)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ঘর থেকে মিলি আক্তার (১৯) নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার মধ্যরাতে বকশীগঞ্জ পৌর এলাকার মেষের চর পশ্চিম পাড়া গ্রামের রোমান মিয়ার ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য মরদহেটি পাঠানো হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার কাগমারী পাড়া গ্রামের ফকির আলীর মেয়ে মিলি আক্তারের সঙ্গে ২০ দিন আগে পাশ্ববর্তী মেষেরচর পশ্চিম পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে মিলি আক্তারের বিয়ে হয়। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিলির স্বামী রোমান মিয়া বাজার থেকে ফিরে নিজ ঘরে স্ত্রীকে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হলে মধ্যরাতে পুলিশ মরদহেটি উদ্ধার করেন।
এই মরদেহ নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় মিলির মরদেহ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য জামালপুরে পাঠায়। মিলি আক্তারের চাচা মিলন মিয়া জানান, পরিকল্পিতভাবে মিলিকে হত্যা করা হয়েছে। এঘটনায় আমরা এর বিচার চাই। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে। এঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট