শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

ভোলাচং বাজারে ব্রিজের গর্ত যেন মরণ ফাঁদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অগাস্ট, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজার সংলগ্ন ব্রিজটি এখন স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজ সংলগ্ন রাস্তায় বড় একটি গর্ত তৈরি হওয়ায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রতিদিন এই ব্রিজ দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চলাচল করে। গর্তের কারণে পথচারী ও মোটরসাইকেল আরোহীরা বিশেষ ঝুঁকিতে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজ সংলগ্ন রাস্তাটির সংস্কার না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তারা জানান, ইতোমধ্যে কয়েকজন ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ভোলাচং বাজারের এক ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন আতঙ্কে চলাচল করি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” স্থানীয়রা দ্রুত সংস্কারের জন্য প্রশাসন এবং সড়ক ও জনপদের হস্তক্ষেপ কামনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ব্রিজের গর্ত যত দ্রুত সম্ভব মেরামত না করলে এটি ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে। তাই মানুষের জানমালের নিরাপত্তার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।
এ বিষয়ে সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন,আগামীকালের ভিতর রাস্তাটির সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews