সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের গ্রাহক ডা. শরিফুল ইসলামের বোনাসের চেক হস্তান্তর ! এমপির হস্তক্ষেপে মেঘনায় বিদ্যুৎ সরবরাহ বেড়ে ৯ মেগাওয়াট, কমেছে লোডশেডিং পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি, ফজলুল হক মিলন সিরাজগঞ্জে  জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন !  বিএনপির মিছিলে আওয়ামিলীগের  হামলার অভিযোগ: আহত ৮, ভাঙচুর ২০ মোটরসাইকেল মাধবদীতে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: চাঁদাবাজ ‘বোমা সেলিম’ ও তার বাহিনীর বিচারের দাবিতে উত্তাল নরসিংদী হাটহাজারীতে শতবর্ষী হাজারি খাল পুনর্দখলের চেষ্টা, উদ্বেগে এলাকাবাসী ! গাইবান্ধার বাদিয়াখালীতে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত, দেড় শতাধিক রোগীর সেবা গ্রহণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শনিবার (৯ আগস্ট)২০২৫ইং বিকাল ৪টার দিকে নগরীর বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও আইনি সহায়তা কেন্দ্র (আসক)এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
প্রেসক্লাব সভাপতি এমারত হোসেন বকুলের সভাপতিত্বে সম্পাদক আব্দুল হামিদ খানের সঞ্চালনায় বক্তব্য দেন, গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল জব্বার সরকার, সহসভাপতি এএসএম নাঈম মিয়া, আবুল হাসেম, মোহাম্মদ আলী, সোলেমান শাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, জামাত নেতা ওসমান গনি পলাশ, সাংবাদিক এমআর নাসির,আলমগীর কবীর আরিফ মৃধা, আমির আলী, মাহবুব, অলিদুর রহমান অলি, জাহিদ হোসেন জনি, শহিদুল ইসলাম, আশরাফুল আলম মন্ডল, মো. রফিকুল ইসলাম, হাজী মুসা,আনিসুল ইসলাম, মাজনুন মাসুদ, মামুন সরকার, নজরুল ইসলাম, গাজী মামুন, রাজু আহমেদ, জয়, সাবরিনা জাহান, ফাহিম ফরহাদ, টুটুল প্রমুখ।
নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীন মত প্রকাশ ও নির্মমভাবে আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত, নির্যাতন নিপীড়ন ও মামলা হামলার শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রি ন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews