শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অগাস্ট, ২০২৫



টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।(৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শহীদুল্লাহ  এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা জিন্নাত আলী ছেলে আল আমিন (৩০), আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি গ্রামের নুরু ইসলামের ছেলে জুয়েল (৩২)। গুরুতর আহত সানী (১৮) ময়মনসিংহ সদরের পাণ্ডাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ  এসএম শহীদুল্লাহ বলেন, সকাল ৭টার দিকে জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকায় জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেলের আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews