1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, মূল হোতা দলিল লেখক বাবুল ভেন্ডার! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের ! ​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২

কালিহাতীতে রেজিস্ট্রি প্রতারণার বিরুদ্ধে অনশন, মূল হোতা দলিল লেখক বাবুল ভেন্ডার!

কালিহাতী থেকে শাহ আলম
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসে চাঞ্চল্যকর জমি রেজিস্ট্রি প্রতারণা নিয়ে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। প্রকৃত মূল্য পরিশোধ না করে প্রতারণার মাধ্যমে জমির দলিল রেজিস্ট্রি করায় ক্ষুব্ধ জমির মালিকেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন।

গত বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার হাতিয়া গ্রামের রবিরন, নুরু মন্ডল, নজরুলসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে অভিযোগপত্র জমা দেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলিল লেখক বাবুল ভেন্ডার, যিনি সরাসরি এই প্রতারণায় মূল ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ।ভুক্তভোগীরা জানান, ৩০ জুলাই বাবুল ভেন্ডারের মাধ্যমেই তাদের জমির দলিল সম্পন্ন করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা, কিন্তু সুপরিকল্পিতভাবে মাত্র ৮০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে বাকি অর্থ আত্মসাৎ করা হয়। দলিল লেখক বাবুল ও তার সহযোগী জুরান আলী মোল্লা, বাবু মোল্লা ও ছাহেরা এই প্রতারণায় সরাসরি জড়িত।প্রতারণার মূল অভিযোগ হলো—বাবুল ভেন্ডার সু-কৌশলে দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া সম্পন্ন করে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া না মেনে এবং জমির প্রকৃত মালিকদের আর্থিক ক্ষতির মধ্যে ফেলে, ক্রেতাদের পালিয়ে যেতে সহায়তা করেন। এমনকি রেজিস্ট্রির সময় অনিয়ম ও কারসাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা তিন দফা দাবি তুলে ধরেছেন:

১. জমির প্রকৃত মূল্য পরিশোধ
২. দলিল লেখক বাবুল ভেন্ডারের সদস্যপদ বাতিল
৩. প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্তাবিন অভিযোগ গ্রহণ করেন এবং ন্যায়বিচারের আশ্বাস দিয়ে অনশন ভাঙার অনুরোধ জানান। তিনি বলেন, “আপনাদের অভিযোগ জেলা প্রশাসক গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন।”টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”কালিহাতী দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তাধীন। সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”অভিযুক্ত বাবুল ভেন্ডার নিজেই স্বীকার করেছেন, জমির মালিকদের মাত্র ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, “দলিল হওয়ার পর ক্রেতারা পালিয়ে যায়।”এই ঘটনায় কালিহাতী সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি এবং দলিল লেখকদের ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট